• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৭:১৮:০৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

শ্রীপুরে ফুটবল খেলার দ্বন্দ্বে ছুরিকাঘাতে স্কুল ছাত্রের মৃত্যু

১০ মে ২০২৫ সকাল ১১:৫৭:১১

শ্রীপুরে ফুটবল খেলার দ্বন্দ্বে ছুরিকাঘাতে স্কুল ছাত্রের মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে ফুটবল খেলার ঘটনায় ছুরিকাঘাতে জয় নামের দশম শ্রেণীর স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনা ঘটেছে ৯ মে শুক্রবার রাত ১০টার দিকে শ্রীপুর পৌর এলাকার ৩নং ওয়ার্ডের লোহাগাছ ফালু মার্কেট সংলগ্ন সামু সরকার মার্কেট এলাকায়।

Ad

নিহত মো. জয় (১৫) ওই গ্রামের মোহাম্মদ বোরহান উদ্দিনের ছেলে। সে শ্রীপুর উপজেলার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্কুলের ১০ম শ্রেণীর ছাত্র। এঘটনায় পুলিশ রাতেই মোজাম্মেলের বাবা মো. সিদ্দিকুর রহমানকে আটক করেছে।

Ad
Ad

অপর দিকে জয়ের মৃত্যুর খবরে উত্তেজিত এলাকা বাসী মধ্য রাতে মোজাম্মেল হকের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এতে ৩টি টিনশেড ঘর পুড়ে যায়।

নিহতের বাবা জানান, শুক্রবার রাত ১০টার দিকে লোহাগাছ সরকার মার্কেট এলাকায় বল খেলা নিয়ে জয়ের সাথে একই এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে মোজাম্মেল হকসহ তার বন্ধুদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মোজাম্মেল বাড়ি থেকে ছুড়ি এনে জয়কে ছুড়িকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা জয়কে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। অবস্থা আশঙ্কা জনক হওয়ায় চিকিৎসকরা তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২ টার দিকে তার মৃত্যু হয়।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. জয়নাল আবেদীন মন্ডল বলেন,খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে রাতেই পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us