• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:১০:৫৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সুনামগঞ্জে সুদের টাকার চাপে যুবকের আত্মহত্যা

১০ মে ২০২৫ দুপুর ১২:২৮:২৫

সুনামগঞ্জে সুদের টাকার চাপে যুবকের আত্মহত্যা

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে সুদের টাকার চাপে সুরুজ আলী (৩৪) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।

Ad

১০ মে শনিবার ভোরে দোয়ারাবাজার উপজেলার দোয়ারা সদর ইউনিয়নের খামার পট্টির নিজ বাসায় এ ঘটনা ঘটে।

Ad
Ad

সুরুজ আলী উপজেলার সদর ইউনিয়নের দোয়ারাবাজার খামারপট্টির মৃত সাজেদুর রহমানের ছেলে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহত ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার ভোরে সুরুজ আলীর মা নিজের বসতঘরে ডুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার দেয়। সকালে মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয় এবং ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

সুরুজ আলীর ভাই ফটিক উদ্দিন জানান, সুদের টাকার দিতে না পেরে আমার ভাই আত্মহত্যা করেছে। তিনি ১০ লক্ষ টাকা সুদে এনেছে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, সুদের টাকার চাপে সুরুজ আলী আত্মহত্যা করেছে বলে পরিবারের কাছ থেকে জানতে পেরেছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭




Follow Us