• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:১১:৫৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সিদ্ধিরগঞ্জে জিপ গাড়ি থেকে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার, আটক ১

১৩ মে ২০২৫ সকাল ১০:০১:৫২

সিদ্ধিরগঞ্জে জিপ গাড়ি থেকে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার, আটক ১

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সিএনএন বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহীন আল মামুনের ব্যবহৃত একটি জিপ গাড়ি থেকে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করেছে পুলিশ।

Ad

১২ মে সোমবার বিকেল ৫টায় সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনী বৌ-বাজার এলাকাস্থ শাহীন আল মামুনের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।

Ad
Ad

এসময় গাড়ি থেকে ৮টি ছোট বড় দেশীয় অস্ত্র ও আড়াইশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় ফারুক হাসান নামে শাহীন আল মামুনের চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলেও এ ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, এই গাড়িটি শাহীন আল মামুনের। এ গাড়িতে তল্লাশি করে দেশীয় অস্ত্র ও মাদকসহ চালককে আটক করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, দেশীয় অস্ত্র ও মাদকসহ একটি গাড়ি আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য চালককে আটক করা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭




Follow Us