• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:০৪:৩৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় কোরবানির হাট কাঁপাবে এক টন ওজনের ‘বস’

২১ মে ২০২৫ দুপুর ১২:৫৪:৪১

কুমিল্লায় কোরবানির হাট কাঁপাবে এক টন ওজনের ‘বস’

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় কোরবানির হাট কাঁপাবে বিশাল আকৃতির পাকিস্তানি শাহীওয়াল জাতের এক টন ওজনের ষাঁড় বস’।

Ad

সাদা আর কালো রঙের ছয় ফুট উচ্চতা, আট ফুট লম্বা ষাঁড়টি যেমন বলবান ও তেমনি তেজি। বলবান ও নবাবী চাল-চলনের জন্য মালিক শিমুল হোসেন আদর করে নাম রেখেছেন ‘বস’।

Ad
Ad

এরই মধ্যে গরুটি নিয়ে স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। বিশাল আকৃতির পাকিস্তানি শাহীওয়াল গরুটি দেখতে ভিড় করছেন উৎসুক জনতা ও ব্যবসায়ীরা।

গরুটিকে দেখতে আসা আশিকুর রহমান বলেন, লোকের মুখে শিমুল হোসেনের গরুটির নাম শুনেছি। তাই আজ দেখতে এলাম। আমাদের এলাকায় এর আগে কোথাও এত বিশাল আকারের ষাঁড় গরু দেখিনি।

বসকে গ্রামের একটি খামার থেকে শখ করে কিনে এনেছিলেন মালিক। এরপর দীর্ঘ চার বছর ধরে ফার্মে প্রাকৃতিক পদ্ধতিতে লালন পালন করছেন।

শক্তিশালী এই গরুটিকে সামলাতে কখনো কখনো পাঁচ থেকে সাত জন লোক  লাগে। দিন-রাত চালিয়ে রাখতে হয় ফ্যান ও লাইট। গরুটির মালিক শিমুল হোসেনের দাবি, এটি জেলার সবচেয়ে বড় গরু। গরুটির দাম হাঁকা হচ্ছে ৭ লাখ টাকা। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us