• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:১২:০১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বদলগাছীর মিঠাপুর পালপাড়ার মোড় ভাঙা ব্রিজটি যেন এখন মৃত্যু কূপ!

২৫ মে ২০২৫ দুপুর ১২:৪২:৪৭

বদলগাছীর মিঠাপুর পালপাড়ার মোড় ভাঙা ব্রিজটি যেন এখন মৃত্যু কূপ!

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ পাকা সড়কের পালপাড়া ভাঙা ব্রিজটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। ভাঙা ব্রিজটি চলাচলে বাড়ছে জনদূর্ভোগ- প্রায়ই ঘটছে ছোট-বড় নানা দুর্ঘটনা। দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।  

Ad

ব্রিজটি ভেঙে পড়ায় প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করছে বিভিন্ন ইউনিয়নের   কয়েক হাজার মানুষ। গত ১ মাস ধরে ভাঙা ব্রিজ দিয়ে এভাবেই ঝুঁকির মধ্যই ভ্যানগাড়ী, ট্রলি, ভটভটি, ইজিবাইক ও মোটরসাইকসহ হাজারও পথচারী শিক্ষার্থীরা 
চলাচল করলেও সংস্কারের উদ্যোগ নেয়নি কেউ।

Ad
Ad

স্থানীয়রা দুর্ঘটনা এড়াতে লাল কাপড় টাঙিয়ে চলাচলরত জনসাধারণ কে সতর্ক বার্তা দিচ্ছেন ।

কয়েকজন শিক্ষার্থী জানান, ব্রিজটি এখন একটি মৃত্যু কূপ তৈরি হয়েছে। এই পথে প্রতিদিন স্কুল, কলেজ ও মাদ্রাসার পড়ুয়া শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে ভাঙা ব্রিজের উপর দিয়ে যাতায়াত করতে হয়। ।

স্থানীয় সমাজ সেবক- মিঠাপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক  আনোয়ার হোসেন ও মিঠাপুর ইউপির সাবেক চেয়ারম্যান- বদলগাছী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর হাসান বলেন, ঝুঁকিপূর্ণ মনে করেও গাড়ি চালকরা কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য বিক্রির জন্য এই ভাঙা ব্রিজটা দিয়েই যাচ্ছে বিভিন্ন বাজারে। বিষয়টি দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানানোর আশ্বাস দেন তারা। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭




Follow Us