• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:৩০:২৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

রাঙ্গাবালীতে কিশোরীকে ধর্ষণচেষ্টার মামলা, অভিযুক্ত গ্রেফতার

২৭ মে ২০২৫ দুপুর ০১:২০:২২

রাঙ্গাবালীতে কিশোরীকে ধর্ষণচেষ্টার মামলা, অভিযুক্ত গ্রেফতার

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. আবদুল প্যাদা (৩২) নামের এক জেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

Ad

২৬ মে সোমবার বিকেলে ভুক্তভোগী কিশোরী নিজে থানায় গিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, কিশোরীটি কওমি মাদ্রাসায় পড়াশোনা করেন।

Ad
Ad

এজাহারে বলা হয়, রোববার রাত আনুমানিক ৩টা ২০ মিনিটের দিকে ভুক্তভোগী কিশোরী প্রকৃতির ডাকে সাড়া দিতে চরমোন্তাজ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে (দক্ষিণ চরমোন্তাজ) অবস্থিত নিজ বসতঘরের পেছনের টয়লেটের পাশে গেলে পূর্বপরিকল্পিতভাবে প্রতিবেশী আবদুল প্যাদা তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। কিশোরীর চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন এবং অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলেন।

পরে পরিবারের সদস্যদের সঙ্গে থানায় গিয়ে কিশোরী অভিযুক্তের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় আবদুল প্যাদাকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারৎ হোসেন বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭



Follow Us