• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:৩১:২৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

প্রেমের টানে ইন্দোনেশিয়ার তরুণী চুয়াডাঙ্গায়

২৭ মে ২০২৫ বিকাল ০৩:০৯:৫৪

প্রেমের টানে ইন্দোনেশিয়ার তরুণী চুয়াডাঙ্গায়

নিজস্ব প্রতিবেদক: ১৩ বছর আগে ভাগ্যের চাকা ঘোরাতে সিঙ্গাপুর যান চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার অনুপনগর গ্রামের আনারুল ইসলামের ছেলে শোভন আলী (৩০)। পাঁচ বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় হয় সিঙ্গাপুরে কর্মরত ইন্দোনেশিয়ান তরুণী সুন্দরী জুমিয়াতির (২৫) সঙ্গে। প্রথমে কথা বলা এর পর শুরু হয় দুজন দুজনকে ভালোলাগা। আর এই ভালোলাগাই পরিণত হয় ভালোবাসায়। গত বছর দেশে আছেন শোভন। ফোনের মাধ্যমে নিয়মিত যোগাযোগ ছিল তাদের দুজনের।

Ad

প্রিয় মানুষটিকে দেখার জন্য চার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাংলাদেশে আসেন সিঙ্গাপুর প্রবাসী সুন্দরী এই তরুণী। গত রোববার সন্ধ্যা ৬টায় সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আসেন সিঙ্গাপুর প্রবাসী ইন্দোনেশিয়ান তরুণী আইজুমি। 

Ad
Ad

জানা যায়, সোমবার বেলা ১১টায় পৌঁছান আলমডাঙ্গা উপজেলার অনুপনগর গ্রামে প্রেমিক শোভনের বাড়িতে। বিদেশি এই তরুণীকে একনজর দেখতে ভিড় জমান অনেকে। শোভনের পরিবারও গ্রহণ করেছে ওই তরুণীকে। 

শোভন আলী বলেন, সিঙ্গাপুরে কাজ করার সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় জুমিয়াতির সাথে। তারপর তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আমি গত এক বছর আগে দেশে ফিরেছি। তারপরও জুমিয়াতির সঙ্গে ফোনে যোগাযোগ ছিল। সোমবার সে আমাদের বাড়িতে এসেছে। সোমবারই আমাদের বিয়ে হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭



Follow Us