• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:২০:৩১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

জয়পুরহাটে ৪ বছর বয়সী শিশু নিখোঁজ রুহির সন্ধান চায় পরিবার

২৮ মে ২০২৫ বিকাল ০৩:৪৬:৪০

জয়পুরহাটে ৪ বছর বয়সী শিশু নিখোঁজ রুহির সন্ধান চায় পরিবার

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট জেলার কালাই উপজেলার হিমাইল গ্রাম থেকে মোছা. রদিয়া আক্তার রুহি (৪) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। শিশু রদিয়া আক্তার স্থানীয় মো. আব্দুর রহমান ও তার সাবেক স্ত্রী মোছা. আরজিনা বেগমের একমাত্র কন্যা।

Ad

পারিবারিক সূত্রে জানা গেছে, ২৪ মে সকাল সাড়ে ১১টার দিকে শিশুটি তার বাবার বাড়ি থেকে পার্শ্ববর্তী মায়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। কিন্তু এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও শিশুটির সন্ধান মেলেনি।

Ad
Ad

নিখোঁজ হওয়ার সময় রদিয়ার পরনে গোলাপি রঙের টপস, পায়জামা এবং পায়ে ছিল জুতা। শিশুটি শ্যামলা গায়ের রং ও হালকা-চিকন গঠনের।

এ ঘটনার দিনই শিশুটির মা কালাই থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এছাড়া র‍্যাব-৩, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পেও অভিযোগ দায়ের করেছে শিশুটির বাবা। 
শিশুটিকে খুঁজে পেতে আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছে পরিবার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭




Follow Us