• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:১৭:৫৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

শাহরাস্তিতে মৃত্যুর ১০ মাস পর আওয়ামী লীগ নেতার মরদেহ উত্তোলন

৩ জুন ২০২৫ বিকাল ০৪:১৩:৫৭

শাহরাস্তিতে মৃত্যুর ১০ মাস পর আওয়ামী লীগ নেতার মরদেহ উত্তোলন

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তিতে আদালতের নির্দেশে মৃত্যুর ১০ মাস পর কবর থেকে উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সূচীপাড়া উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদারের মরদেহ উত্তোলন করা হয়েছে।

Ad

৩ জুন মঙ্গলবার দুপুরে শোরসাক মজুমদার বাড়ির কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার শাহরাস্তি থানা পুলিশের সহযোগিতায় মরদেহ উত্তোলন করা হয়।

Ad
Ad

গত ৫ আগস্ট ২০২৫ রাতে পানিতে ডুবে আওয়ামী লীগ নেতা মোস্তফা কামালের মৃত্যু হয়। পরদিন ৬ আগস্ট বাড়ির পাশের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে তাকে দাফন করা হয়।

মৃত্যুর ৬ মাস পর গত ৪ ফেব্রুয়ারি মোস্তফা কামালের স্ত্রী ফাতেমা কামাল শাহরাস্তি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার বাদী ফাতেমা কামাল দাবি করেন, তার স্বামীকে দুষ্কৃতকারীরা সংঘবদ্ধভাবে বাড়িতে হামলা করে হত্যা করে।

নিহতের ভাই হুমায়ূন কবির মজুমদার জানান, আমার ভাইয়ের মৃত্যুর সঠিক কারণ আমরা জানতে চাই। তবে এতে নিরপরাধ কাউকেই আমরা হয়রানি করতে চাই না।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার জানান, আদালতের নির্দেশে সূচীপাড়া উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামালের মরদেহ উত্তোলন করে মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করার জন্যে মর্গে প্রেরণ করা হয়েছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল বাসার জানান, বাদীর আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে লাশ উত্তোলন করে মর্গে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭




Follow Us