• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে মাঘ ১৪৩২ ভোর ০৫:২৫:৩০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

৩ জুন ২০২৫ বিকাল ০৪:১৯:৪০

নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নকলা (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নকলায় পুকুরের পানিতে ডুবে মালহা নামের প্রায় ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

Ad

৩ জুন মঙ্গলবার সকালে উপজেলার টালকী ইউনিয়নের বাজিত বাড়ি এলাকায় ঘটনাটি ঘটে। নিহত মালহা ওই গ্রামের আব্দুল মালেকের ৩ মেয়ের মধ্যে সবার ছোট।

Ad
Ad

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বাড়ির সবাই কাজে ব্যস্ত থাকায় সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে পানিতে তলিয়ে যায়। এমন সময় বাড়ির লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখে তারা ডাক চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা পুকুর থেকে মালহার মরদেহ উদ্ধার করেন।

স্থানীয়রা ধারণা করে জানান, পুকুর পাড়ের নিকটে পানিতে কাঁঠাল পড়ে ছিল। হয়তোবা ওই কাঁঠাল তুলতে গিয়ে শিশুটি পানিতে তলিয়ে মৃত্যু বরণ করে থাকতে পারে। 
টালকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফফর মহিউদ্দিন বুলবুল শিশু মৃতের ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us