• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:১১:০৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

দেওয়ানগঞ্জে ৫টি মাথার খুলিসহ মানুষের কঙ্কাল উদ্ধার

৩ জুন ২০২৫ সন্ধ্যা ০৬:৫১:২২

দেওয়ানগঞ্জে ৫টি মাথার খুলিসহ মানুষের কঙ্কাল উদ্ধার

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুর জেলার দেওয়ানগঞ্জে একটি কালো ব্যাগ থেকে ৫টি মাথার খুলিসহ মানুষের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

Ad

৩ জুন মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার দেওয়ানগঞ্জ বাজার থেকে এসব কঙ্কাল উদ্ধার করা হয়।

Ad
Ad

বিষয়টি নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে দেওয়ানগঞ্জ বাজারে ময়লার স্তুপের পাশে একটি কালো ব্যাগ দেখতে পান স্থানীয়রা। ব্যাগ দেখে সন্দেহ হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ওই কালো ব্যাগ থেকে ৫টি মাথার খুলিসহ কঙ্কালগুলো উদ্ধার করে পুলিশ। এর পর ঘটনাস্থলে ভিড় করে উৎসুক জনতা।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, একটি ব্যাগ থেকে ৫টি মাথার খুলিসহ মানুষের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কঙ্কাল চোর চক্র এগুলো চুরি করে কোথাও নিতে না পেরে ওইখানে ফেলে রেখে গেছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us