• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:৩৪:০৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নিখোঁজের দুইদিন পর কর্ণফুলী থেকে জেলের মরদেহ উদ্ধার

১১ জুন ২০২৫ বিকাল ০৩:৫২:০০

নিখোঁজের দুইদিন পর কর্ণফুলী থেকে জেলের মরদেহ উদ্ধার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর নকুল মল্লিক নামে এক জেলের উদ্ধার করা হয়েছে।

Ad

১১ জুন বুধবার সকালে কর্ণফুলী নদীর রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের কদমতলি অংশে তার মরদেহটি পাওয়া যায়। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নকুলের মরদেহটি শনাক্ত করেছে।

Ad
Ad

চন্দ্রঘোনা ইউপি সদস্য নীলকান্ত মল্লিক জানান, বুধবার সকালে তার মরদেহটি ভেসে উঠেছে খবর পাওয়ার পর পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। এবং মরদেহটি  শনাক্ত করেছে। ধারণা করা হচ্ছে তিনি মৃগীরোগে আক্রান্ত ছিলেন যার ফলে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়েছেন।

কাপ্তাই থানার ওসি (তদন্ত) অলি উল্লাহ জানান, যেহেতু মরদেহটি  রাঙ্গুনিয়া থানা এলাকায় পাওয়া গেছে তাই সেখানে আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে।  

গত সোমবার বিকেলে রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা অংশে নকুল নামের ওই ব্যক্তি কর্ণফুলী নদীতে মাছ ধরতে যান। এসময় তিনি অন্য এক মাঝির নৌকা নিয়ে নদী পার হন। পরে নৌকাটি খুঁজে পাওয়া গেলেও নকুল নিখোঁজ ছিলো।     

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭



Follow Us