• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৭:১৬:৫৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সাতক্ষীরায় সাবেক এমপির বাসা থেকে অস্ত্র-মাদক উদ্ধার, ছেলে আটক

১৫ জুন ২০২৫ বিকাল ০৪:৫৪:৩১

সাতক্ষীরায় সাবেক এমপির বাসা থেকে অস্ত্র-মাদক উদ্ধার, ছেলে আটক

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য রিফাত আমিনের বাসা থেকে অস্ত্র ও মাদকসহ এমপি পুত্রকে আটক করেছে সেনাবাহিনী।

Ad

১৫ জুন রোববার দুপুরে শহরের মুনজিতপুর বাড়িতে এ অভিযান চালানো হয়। অভিযানে বাড়িটি থেকে আটক করা হয়েছে রিফাত আমীনের ছেলে সাফায়েত সরোওয়ার রুমনকে।

Ad
Ad

অভিযানের শুরুতে বাড়ির দ্বিতীয় তলা থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করেন রুমন। এসময় পায়ে ব্যথা পেয়ে আহত হন তিনি।

সাতক্ষীরা সেনাক্যাম্পের মেজর ইফতেখার রহমান জানান, গোপন সংবাদে অভিযান চালানো হয়। অভিযানে বাসা থেকে একটি রাইফেল, তিন’শ পিস ইয়াবা, মদসহ মাদক গ্রহণের নানা সারজ্ঞাম উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, সাবেক মহিলা সংসদ সদস্য বর্তমানে আমেরিকায় তার বড় ছেলের বাসায় রয়েছেন বলে জানা গেছে। ওই বাড়িতে ছোট ছেলে মাদকাসক্ত রুমন একাই বসবাস করছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us