• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:১৭:৫০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বেলকুচিতে মোটরের সাথে শাড়ি পেঁচিয়ে নারী তাঁত শ্রমিকের মৃত্যু

৩০ মে ২০২৩ দুপুর ১২:৩১:০৩

বেলকুচিতে মোটরের সাথে শাড়ি পেঁচিয়ে নারী তাঁত শ্রমিকের মৃত্যু

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে  তাঁতের নলি তোলার মেশিনের মোটরের সাথে শাড়ির আঁচল পেঁচিয়ে আলেয়া বেগম (২৫) নামের এক মহিলা শ্রমিকের মৃত্যুর হয়েছে। ২৯ মে সোমবার বিকালে উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের কল্যাণপুর নতুন পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

Ad

নিহত আলেয়া মবুপুর গ্রামের ভ্যান চালক গোলাম হোসেনের স্ত্রী।

Ad
Ad

ঘটনার সত্যতা  নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য বরকতুল্লাহ।

নিহতের পারিবার ও ইউপি সদস্য জানান, প্রতিদিনের মতো সকালে আলেয়া কল্যাণপুর গ্রামের হাজী আলীমের বাড়িতে সুতার ফ্যাক্টরিতে নলি তুলতে আসেন। কাজ করার এক পর্যায়ে  আলেয়ার শাড়ির আঁচল মেশিনের মোটরের সাথে পেচিয়ে গলায় ফাঁশ লেগে তার মৃত্য হয়।

বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন বলেন, কল্যাণপুর গ্রামে নলি তোলার মেশিনের মোটরের সাথে শাড়ির আঁচল পেচিয়ে এক মহিলা শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনার খবর জানার পর ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে।

তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭




Follow Us