• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:৩০:৩৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সেনবাগে টনেডোয় ক্ষতিগ্রস্তদের সাহায্য উপজেলা প্রশাসনের

২১ জুন ২০২৫ দুপুর ০২:৩৪:৩২

সেনবাগে টনেডোয় ক্ষতিগ্রস্তদের সাহায্য উপজেলা প্রশাসনের

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: এশিয়ান টেলিভিশনে ‘টনেডোর আঘাতে তিন গ্রাম লন্ডভন্ড’ শিরোনামে সংবাদ প্রচারের পর টনেডোর আঘাতে ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে এসেছে সেনবাগ উপজেলা প্রশাসন।

Ad

২১ জুন শনিবার বেলা ১১টার সময় উপজেলা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাধ্যমে অধিক ক্ষতিগ্রস্ত ২১টি পরিবারের মাঝে ৬ হাজার টাকার চেক, দুই বান্ডিল করে করে ঢেউটিন ও খাবারের জন্য চাল, ডাল, আলু, লবণ, তেল, চিনির একটি করে শুকনো খাবারের প্যাকেট তুলে দেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন। 

Ad
Ad

নির্বাহী অফিসার জানান, কম ক্ষতিগ্রস্তদেরকে জেলা প্রশাসকের মাধ্যমে ক্ষতিপূরণ দেয়া হবে।

এর আগে গত ১৯ জুন ভোরে সেনবাগ উপজেলার ৯নং নবীপুর ইউপিতে ৫ মিনিটের এক ভয়াবহ টনেডোর আঘাতে তিনটি গ্রাম লন্ডভন্ড হয়ে গেছে। এতে ওই ইউপির দেবীসিংহপুর, বিঞ্চুপুর ও গোপালপুর গ্রামের প্রায় ৭৫ শতাংশ কাঁচা ও সেমিপাকা ঘর বাড়ি ভেঙ্গে লন্ডভন্ড হয়েছে। অধিকাংশ ঘরের টিনের চালা টনেডোর আঘাতে উড়ে গেছে এবং অসংখ্য গাছপালা উপড়ে পড়ে গেছে। টনেডোর আঘাতে দুইটি বিদ্যুতের পিলার ভেঙ্গে গেছে ও বেশ কয়েকটি পিলারের তার ছিড়ে গিয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। টনেডোর আঘাতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে থান্ডার বাড়ি তিন গ্রামে গাছপালা পড়ে অন্তত ১০ জন আহত হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭



Follow Us