• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:৪৮:০০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

প্রবাসী সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সাইফুল ইসলামকে সংবর্ধনা

২২ জুন ২০২৫ সকাল ০৯:৪৭:৩০

প্রবাসী সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সাইফুল ইসলামকে সংবর্ধনা

ডেস্ক রিপোর্ট: প্রবাসে সাংবাদিকতা পেশায় নিষ্ঠা, দক্ষতা ও সুনামের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করার স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার। তিনি দৈনিক পূর্বদেশ ও ডিবিসি নিউজের সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি এবং প্রবাসী সাংবাদিক সমিতির (আরব আমিরাত) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

Ad

প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদ-এর উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তাকে এই সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Ad
Ad

২০ জুন শুক্রবার বিকেল ৫টায় রাঙ্গুনিয়া উপজেলার পোমরায় অবস্থিত প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের নিজস্ব কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্ণফুলী ক্রীড়া পরিষদের সভাপতি শাহনেওয়াজ চৌধুরী ডাবলু। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক প্রকৌশলী কাজী রাশেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান হিরো।

সংবর্ধিত অতিথি হিসেবে অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন সাইফুল ইসলাম তালুকদার। তিনি আরব আমিরাতে প্রবাসী সাংবাদিকদের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখার পাশাপাশি সংবাদ মাধ্যমে বাংলাদেশের ভাবমর্যাদা উন্নয়নে কাজ করে যাচ্ছেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭


Follow Us