• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:২২:২৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

গলাচিপায় ধর্ষণ মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব

২৯ জুন ২০২৫ দুপুর ০১:২৮:২৭

গলাচিপায় ধর্ষণ মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী জেলার গলাচিপায় সংঘটিত ধর্ষণ মামলার প্রধান আসামী মো. বাহাদুর হাওলাদারকে (২৯) গ্রেফতার করেছে র‌্যাব-৮।

Ad

২৮ জুন শনিবার গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডস্থ গুয়াবাড়িয়া চৌরাস্তা হতে তাকে গ্রেফতার করা হয়।

Ad
Ad

ঘটনা সূত্রে জানা যায়, আসামী বাহাদুর হাওলাদার আগে থেকেই ভিকটিম মোসা. আফিয়াকে (১৩) প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। গত ১৭ জুন রাত আনুমানিক ৩ ঘটিকায় প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বাহির হলে আগে থেকেই ওৎ পেতে থাকা বাহাদুর হাওলাদার আফিয়াকে বিবাহের প্রলোভন দেখিয়ে একটি টেইলার্সের দোকানে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

একপর্যায়ে ভিকটিমের ডাক-চিৎকার শুনে আশেপাশের লোকজন উপস্থিত হলে আসামী দৌঁড়ে পালিয়ে যায়। এ ঘটনায় পটুয়াখালী জেলার গলাচিপা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারের পর আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭



Follow Us