• ঢাকা
  • |
  • সোমবার ৮ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৪:৫৩:২০ (22-Jun-2026)
  • - ৩৩° সে:

চাটমোহরে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর মুখে গামছা বেঁধে ধর্ষণ

২৪ জুলাই ২০২৫ সকাল ০৯:৫৫:৫২

চাটমোহরে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর মুখে গামছা বেঁধে ধর্ষণ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহর উপজেলার পল্লীতে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

এজাহার সূত্রে এবং চাটমোহর থানার অফিসার ইনচার্জ মো. মনজুরুল আলম জানান, ২২ জুলাই মঙ্গলবার বিকেলে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের বড় শালিখা গ্রামের ১৩ বছর বয়সী (স্থানীয় একটি হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী) এক শিশুকে মুখে গামছা বেঁধে গুনাইগাছা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মো. শাহিন হোসেন (৩৫) তার ছোট ভাই সেলিম হোসেনের ঘরে নিয়ে ধর্ষণ করে।

এ ঘটনায় চাটমোহর থানায় বুধবার ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে (সংশোধিত-০৩) ৯ এর (১) ধারায় একটি মামলা রেকর্ড (নং ১১) করা হয়েছে।

ধর্ষনের শিকার ওই শিশুকে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ধর্ষক শাহীনকে গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
২২ জুন ২০২৬ বিকাল ০৪:২৮:০৮









Follow Us