• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:০৮:৪২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জের শিবালয়ে যৌথবাহিনীর অভিযানে গুলিসহ অস্ত্র উদ্ধার

৯ আগস্ট ২০২৫ সকাল ১০:৫৬:২৬

মানিকগঞ্জের শিবালয়ে যৌথবাহিনীর অভিযানে গুলিসহ অস্ত্র উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয়ে যৌথ বাহিনীর অভিযানে দুই রাউন্ড গুলিসহ চাইনিজ রিভলবার উদ্ধার করা হয়েছে।

Ad

৮ আগস্ট শুক্রবার সন্ধ্যায় উপজেলার আরুয়া ইউনিয়নের দড়িকান্দি এলাকার খালপাড় মসজিদের বাঁশঝার থেকে এই রিভলবারটি উদ্ধার করা হয়। শিবালয় থানা ওসি মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

Ad
Ad

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, সেনাবাহিনীর দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ এবং সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে।

এসময় পাটুরিয়া-ঝিটকা সড়কের পূর্বে দড়িকান্দি মসজিদের উত্তরে ঝোপে মধ্যে প্লাস্টিকের বস্তায় পেঁয়াজের ভিতরে পরিত্যক্ত অবস্থায় চায়না রিভলবারটি উদ্ধার করা হয়। অভিযান কালে  রিভলবারের সঙ্গে সাদা কাপড়ে পেঁচানো দুই রাউন্ড গুলিও পাওয়া যায়। তিনি আরো জানান, উদ্ধারকৃত রিভলবারের গায়ে ইংরেজিতে ‘MADE IN CHAINA’ লেখা আছে। যার বাট হতে ব্যারেল পর্যন্ত দৈর্ঘ্য ১৭ সে. মি.।

সচল সোনালী ও ধূসর বর্ণের রিভলবারটি ব্যারেল, ট্রিগার, ফায়ারিং পিন সংযুক্ত আছে। যার প্রতিটির ক্যাপের পেছনে ইংরেজিতে ‘E’ লিখা আছে। অস্ত্রটি বর্তমানে শিবালয় থানা পুলিশ স্বাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করে হেফাজতে নিয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭




Follow Us