• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:১৫:০৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে শিবচরে মানববন্ধন

১০ আগস্ট ২০২৫ বিকাল ০৪:৪৩:৩৪

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে শিবচরে মানববন্ধন

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: গাজীপুরে কর্মরত দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে শিবচর উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Ad

১০ আগস্ট রোববার সকাল ১০টায় শিবচর ৭১ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শিবচর উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

Ad
Ad

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন শিবচর শাখার সভাপতি হাফেজ জাফর আহমাদ,জামায়াতে ইসলামের বায়তুল মাল সম্পাদক অলি উল্লাহ, শিবচর প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু খায়ের খান, আজকের দর্পণ প্রতিনিধি মীর ইমরান, দীপ্ত টিভির প্রতিনিধি রফিকুল ইসলাম রাজা, দৈনিক আমার দেশ প্রতিনিধি সরোয়ার হোসেন, গ্লোবাল টিভি এম এ কাইয়ুম, দৈনিক ইনকিলাব রাসেল ইসলাম, দৈনিক জনকণ্ঠ কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি রুবেল মোড়ল, দৈনিক মানবজমিনের প্রতিনিধি বিএম হায়দার আলী, দৈনিক কালের কণ্ঠ ও ডেইলি সানের প্রতিনিধি এস. এম. দেলোয়ার হোসাইন, দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি মো. শাহিন মিয়া, দৈনিক হুংকারের প্রতিনিধি মেহেরাব হোসেন, আমার বার্তার মাল্টিমিডিয়া ও লাল সবুজের দেশ প্রিন্ট প্রতিনিধি মো. রিয়াজ রহমান, দৈনিক ঘোষণার প্রতিনিধি সালমান রহমান, এস টিভি কামাল, দৈনিক প্রভাত, হাসানাত আকাশ শিবচরের কর্মরত অন্যান্য সাংবাদিকরা।

আয়োজকরা জানান, গাজীপুরে সংঘটিত এই নির্মম হত্যাকাণ্ড দেশের সাংবাদিক সমাজের জন্য গভীর শোক ও উদ্বেগের বিষয়। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে এ কর্মসূচি নেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us