• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৬:৫৫:৪৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

চাটমোহরে কৃষক দল সেই নেতাকে ভিন্ন অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

২১ আগস্ট ২০২৫ সকাল ১০:৩০:৫৮

চাটমোহরে কৃষক দল সেই নেতাকে ভিন্ন অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিনের দুধের মিল নটাবাড়িয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে আইন বহির্ভূতভাবে চিলিং সেন্টার পরিচালনা, দূষিত পরিবেশ ও লাইসেন্স না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

Ad

২০ আগস্ট বুধবার বেলা ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় খাদ্য পরিদর্শক ও চাটমোহর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

Ad
Ad

ইউএনও মুসা নাসের চৌধুরী জানান, অনুমোদনহীন চিলিং সেন্টার পরিচালনা, দূষিত পরিবেশ ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় প্রাথমিকভাবে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে আগামীতে ভেজাল দুধ উৎপাদন ও বিপণন এবং অবৈধ সেলিং সেন্টার পরিচালনা করবেন না বলে মুচলেকা নেওয়া হয়েছে।

উল্লেখ্য গত সোমবার দিবাগত রাত ৯ টার দিকে কৃষক দলের সেই নেতার চিলিং সেন্টারে অভিযান চালিয়ে ৭০০ লিটার ভেজাল দুধ ও বিপুল পরিমাণ ভেজাল দুধ উৎপাদনের কাঁচামাল জব্দ করে থানায় জমা দেওয়া হয়। তবে সেসময় আব্দুল মমিন কে ঘটনাস্থলে না পাওয়ায় তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us