• ঢাকা
  • |
  • সোমবার ৮ই আষাঢ় ১৪৩৩ সকাল ০৯:৪৮:৫৪ (22-Jun-2026)
  • - ৩৩° সে:

মহেশখালীতে নৌবাহিনীর যৌথ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার

৮ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৩:৩৪:০০

মহেশখালীতে নৌবাহিনীর যৌথ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি: অপরাধ দমন, অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং উপকূলীয় অঞ্চলের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে নৌবাহিনী ।

এরই ধারাবাহিকতায় কক্সবাজারের মহেশখালীতে যৌথ অভিযান চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র (একনলা বন্দুক) ও ৬টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে নৌবাহিনী।

৭ সেপ্টেম্বর রোববার দিবাগত রাতে মহেশখালী  উপজেলার শাপলাপুর ইউনিয়নাস্থ খুশিয়ারপাড়ায় যৌথ অভিযান পরিচালনা করে নৌবাহিনী ও কোস্টগার্ড।

উদ্ধারকৃত অস্ত্রসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নে বাংলাদেশ নৌ বাহিনী তার দায়িত্বপূর্ণ এলাকা সমূহে মাদক ও অস্ত্র সহ সকল ধরনের দুষ্কৃতিকারীদের প্রতিহত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও নৌবাহিনীর এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
২২ জুন ২০২৬ সকাল ০৯:৪০:৫৫




সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন
সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন
২২ জুন ২০২৬ সকাল ০৮:৫৭:৫১





Follow Us