• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:১৫:৪৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বকশীগঞ্জে অবৈধ চায়না জাল ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

১৫ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:৩৪:৫৬

বকশীগঞ্জে অবৈধ চায়না জাল ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে দশানী নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চায়না জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

Ad

১৫ সেপ্টেম্বর সোমবার উপজেলার দশানী নদীতে জেলা মৎস্য কর্মকর্তা আ.ন.ম আশরাফুল কবির এর নেতৃত্বে মৎস্য আইন বাস্তবায়নে ওই অভিযান পরিচালিত হয়।

Ad
Ad

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় দশানী নদী হতে ৮০টি চায়না দুয়ারী জাল ও ৫টি কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা। পরে জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এসময় সহকারী পরিচালক মোখলেসুর রহমান,  বকশীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুনসহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী- পুলিশ সদস্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us