• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:০৪:৩৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ১৯ জনকে পুশইন করেছে বিএসএফ

২৪ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:২৮:০২

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ১৯ জনকে পুশইন করেছে বিএসএফ

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের চাঁনশিকারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দ্বারা ১৯ জনকে বাংলাদেশে পুশইন করা হয়েছে।

Ad

২৪ সেপ্টেম্বর বুধবার সকালে বিএসএফ তাদের ঠেলে সীমান্ত পেরুনোর পর বাংলাদেশ সীমান্ত রক্ষাকারী বাহিনী বিজিবি তাদের আটক করেছে।

Ad
Ad

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতদের মধ্যে ৬ জন মহিলা, ১০ জন পুরুষ এবং ৩ জন শিশু রয়েছে।

বিজিবির অধিনায়ক জানিয়েছেন, সকাল বেলায় বিএসএফ ওই ১৯ জনকে সীমান্তের পিলার ১১৯/৪ এর নিকটবর্তী এলাকা দিয়ে বাংলাদেশে পাঠায়। প্রাথমিক তথ্য অনুসারে, তারা সবাই বাংলাদেশি নাগরিক। বিভিন্ন সময়ে তারা অবৈধভাবে ভারত অতিক্রম করে সেখানে পুলিশের হাতে গ্রেফতার হন এবং একাধিক কারাগারে সাজা ভোগ করেছেন।

বিজিবি অধিনায়ক আরও বলেন, এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us