• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৪শে বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪১:০৫ (07-May-2026)
  • - ৩৩° সে:

সাটুরিয়ায় জামায়াতের ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল

২৬ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:০৯:৪৬

সাটুরিয়ায় জামায়াতের ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন পিআর পদ্ধতিতে সহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাটুরিয়া উপজেলা শাখা।

২৬ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০ ঘটিকায় সাটুরিয়া সৈয়দ কালুশাহ্ ডিগ্রি কলেজের সামনে থেকে শুরু করে বাজার প্রদক্ষিণ করে ৩ কিলোমিটার হেঁটে ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ির সামনে এসে শেষ হয়।

Ad
Ad

এ সময় মূল্যবান  বক্তব্য রাখেন‌, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত মানিকগঞ্জ ৩ আসনের এম,পি, পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মো:  দেলোয়ার হোসেন।

Ad

তিনি তার বক্তব্যে বলেন, আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। ন্যায় ও ইনসাফের রাষ্ট্র গঠনের লক্ষ্যে দাড়িপাল্লা মার্কায় ভোট ও সকলের দোয়া চান।

এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা আমীর মাওলানা মো. কামরুল ইসলাম, সাটুরিয়া  উপজেলা আমীর আবু সাঈদ সহ বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা ও উপজেলা বিভিন্ন পর্যায়ের শত শত নেতাকর্মী অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।

প্রচন্ড গরমের মধ্যে ৩ কিলোমিটার হেঁটে বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করে সাড়ে ১১ টার দিকে নেতা কর্মীরা সুশৃঙ্খল ভাবে বাড়ি ফিরে যায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







৭ জুন বসছে সংসদের বাজেট অধিবেশন
৭ জুন বসছে সংসদের বাজেট অধিবেশন
৭ মে ২০২৬ বিকাল ০৫:১৪:৪৭





Follow Us