• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:২৯:৫৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

লালমনিরহাটে বিদ্যুৎপৃষ্টে ২ ভাইয়ের মৃত্যু

২৮ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৩:৩৬:৪৬

লালমনিরহাটে বিদ্যুৎপৃষ্টে ২ ভাইয়ের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

Ad

২৮ সেপ্টেম্বর রোববার সকালে উপজেলার চলবলা ইউনিয়নের হাজীটারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিহতরা হলেন স্থানীয় এলাহি বকসের ছেলে নুর ইসলাম (৫০) ও দেলোয়ার হোসেন (৪২)। এ সময় তাদের এক ভাতিজাও আহত হন।

স্থানীয়রা জানায়, সম্প্রতি কর্তৃপক্ষ তাদের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে নুর ইসলাম ও দেলোয়ার হোসেন সকালে নিজ উদ্যোগে খুঁটি থেকে সরাসরি বিদ্যুৎ সংযোগ দেওয়ার চেষ্টা করেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎপৃষ্ঠ হয়ে দুই ভাই ঘটনাস্থলেই গুরুতর আহত হন এবং তাদের ভাতিজাও আহত হয়।

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুর ইসলাম ও দেলোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তারা আশঙ্কামুক্ত।

আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী মেডিকেল অফিসার ওমর ফারুক বলেন, “হাসপাতালে নেওয়ার আগেই দুই ভাই মারা যান। বাকি দুইজন চিকিৎসাধীন আছেন।”

চলবলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলাল হোসেন বলেন, “নিজ উদ্যোগে বিদ্যুৎ সংযোগ দেওয়ার চেষ্টা করতে গিয়ে দুই ভাইয়ের করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭



Follow Us