• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০১:৪১:৫৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ফতুল্লায় বৈষম্যবিরোধী হত্যা মামলায় আখিল মেম্বার গ্রেফতার

৩০ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৫৭:৫৯

ফতুল্লায় বৈষম্যবিরোধী হত্যা মামলায় আখিল মেম্বার গ্রেফতার

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ : ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হত্যা মামলার আসামি ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আখিল উদ্দিন শিকদারকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

Ad

২৯ সেপ্টেম্বর সোমবার বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলা এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার আখিল উদ্দিন শিকদার ফতুল্লার মধ্যনগর এলাকার মৃত মুনসুর আলী সিকদারের ছেলে এবং বক্তাবলী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড মেম্বার।

Ad
Ad

তবে, পুলিশি অভিযানের সময় আরেক ইউপি সদস্য মহিউদ্দিন ভূঁইয়া, যিনি এই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি, তিনি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান বলে জানা গেছে।

ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শরিফুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আখিল উদ্দিন শিকদারকে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে মোট কয়টি মামলা রয়েছে, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us