• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০১:৪২:২০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নাটোরে পুকুর থেকে যুবকের মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার

২ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:৪২

নাটোরে পুকুর থেকে যুবকের মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার

লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোর সদর উপজেলার হাতিমাড়া এলাকায় পুকুর থেকে সুজন কুন্ডু (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় পুকুর থেকে নিহতের ব্যবহৃত মোটরসাইকেলও উদ্ধার করেছে।

Ad

২ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে নাটোর দয়রামপুর সড়কের হাতিমাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

Ad
Ad

নিহত সুজন লালপুর উপজেলার ফুলবাড়ি এলাকার সুনিল কুন্ডুর ছেলে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, দুপুরে হাতিমাড়া এলাকায় রাস্তার পাশে একটি পুকুরে হেলমেটসহ মানুষের মাথা দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। এ সময় ফায়ার সার্ভিস পুকুরে তল্লাশি করে সুজনের মরদেহ ও তার মোটরসাইকেল উদ্ধার করে।

ওসি আরও জানান, সকালে সুজন নিজ বাড়ি থেকে এক আত্মীয়কে নাটোর স্টেশনে রেখে বাড়ি ফিরছিলেন সুজন। মোটরসাইকেলের গতি বেশি থাকায় পথে হাতিমাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে পুকুরে পড়ে তার মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us