• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:২৬:৫৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

গাজিপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২

৩ অক্টোবর ২০২৫ দুপুর ১২:০৪:৫৭

গাজিপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দেওপাড়া চত্বর এলাকায় ড্রাম ট্রাকের সঙ্গে সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত এবং তিনজন আহত হয়েছে।  

Ad

৩ অক্টোবর শুক্রবার সকালে টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিহতরা হলেন নরসিংদীর মনোহরদী থানার সুকুন্ধি এলাকার নুরুল ইসলামের ছেলে অলিউল্লাহ (৪০) এবং অপরজনের পরিচয় জানা যায়নি।

আহতরা হলেন সিরাজগঞ্জের হাফিজুর (৪০), তার স্ত্রী সালমা বেগম (৩৫) এবং তাদের ছেলে তামিম (৪)। তারা সফিপুর থেকে সিএনজি অটোরিকশাযোগে নরসিংদী যাচ্ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গাজীপুরের সফিপুর থেকে যাত্রী নিয়ে সিএনজি চালিত অটোরিকশাটি নরসিংদী যাচ্ছিল। এক পর্যায়ে সিএনজিটি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দেওপাড়া চত্বর এলাকায় পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের সঙ্গে ওই সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই দু’জন মারা যায়। এ ঘটনায় সিএনজির আরও তিন যাত্রী গুরুতর আহত হয়।

পরে তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নেয়া হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে। কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. রাসেল জানান, সিএনজি ও ড্রাম ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও তিনজন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭



Follow Us