• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:২০:১৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বাগেরহাটে ২ মাদক কারবারি গ্রেফতার

১১ অক্টোবর ২০২৫ বিকাল ০৫:১৮:১৭

বাগেরহাটে ২ মাদক কারবারি গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে কুখ্যাত মাদক কারবারি মনির শেখ (৪৬) ও তার সহযোগী রাসেল হোসেন (৩৫) ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার হয়েছে।

Ad

১১ অক্টোবর শনিবার রাত ৩টার দিকে ফকিরহাট উপজেলার বারাশীয়া গ্রামে পুলিশ পরিদর্শক (নি.) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম অভিযান চালায়। এ সময় মনির শেখের বাড়ির ছাদ থেকে দুজনকে গ্রেফতার করা হয়।

Ad
Ad

বাগেরহাট জেলা ডিবি পুলিশ পরিদর্শক মো. শরিফুল ইসলাম জানান, অভিযানে মনির শেখের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১ লাখ ৬৩ হাজার ২০০ টাকা, একটি মোবাইল ফোন এবং রাসেল হোসেনের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৪০ হাজার টাকা। ঘটনার পর ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭




Follow Us