• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:১২:০৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

"দুর্নীতি-সন্ত্রাস-মাদকমুক্ত মানবিক বাংলাদেশ শুরু হোক গ্রাম থেকেই"

১৪ অক্টোবর ২০২৫ বিকাল ০৩:৩৪:২০

"দুর্নীতি-সন্ত্রাস-মাদকমুক্ত মানবিক বাংলাদেশ শুরু হোক গ্রাম থেকেই"

​গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি : গ্রামীণ জনগোষ্ঠীর স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ এবং তা সমাধানে করণীয় নির্ধারণের লক্ষ্যে গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের পশ্চিম নিজ  মাওনা গ্রামে এক 'গ্রাম্য বৈঠক' অনুষ্ঠিত হয়েছে।

Ad

গাজীপুর  ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে আয়োজিত এই বৈঠকের মূল স্লোগান ছিল— "দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, বৈষম্যহীন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রচেষ্টা শুরু হোক গ্রাম থেকেই।"

Ad
Ad

১৩ অক্টোবর ​সোমবার বিকেলে অনুষ্ঠিত এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল গ্রামীণ খেটে-খাওয়া মানুষ ও স্থানীয় বাসিন্দাদের মুখোমুখি হয়ে তাদের দৈনন্দিন ও স্থানীয় সমস্যাগুলি চিহ্নিত করা এবং সেগুলোর সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার পথ নির্ধারণ করা।

গাজীপুর ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক এনামুল হক মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাজীপুর ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট ধবীর আহাম্মদ।
​এতে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র আহবায়ক আ. মোতালিব, উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক মোসলেম উদ্দিন মৃধা, উপজেলা বিএনপি’র সদস্য মাহ্ফুল হাসান হান্নানসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা গ্রামীণ পর্যায়ে দুর্নীতি, সন্ত্রাস ও মাদকের প্রভাব থেকে মুক্তি পেতে স্থানীয় জনমতকে ঐক্যবদ্ধ করার উপর জোর দেন এবং বৈষম্যহীন সমাজ গঠনে দলীয় কর্মীদের প্রতি আহ্বান জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭




Follow Us