• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:১৩:০৪ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

ফুলবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

১৫ অক্টোবর ২০২৫ বিকাল ০৩:৪৮:২৯

ফুলবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : ‘হাত ধোয়ার নায়ক হোন’ এ প্রতিপাদ্যকে সাসনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষ্যে হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৪ অক্টোবর বুধবার সকাল ১১ টায় উপজেলার ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে হাত ধোয়া প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম। পরবর্তীতে বিদ্যালয়টির হলরুমে এ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী হাসান আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, একাডেমিক সুপারভাইজার আব্দুস ছালাম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহিবুল ইসলাম, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা একরামুল হক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা উম্মে কুলছুম, ফুলবাড়ী থানার উপ-পরিদর্শক আব্দুল্যাহ্ আল হাসানসহ বিদ্যালয়টির শিক্ষক, শিক্ষার্থী এলাকাবাসী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০

Follow Us