• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:১৬:২৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

অনুমোদনহীন কলিকাতা হারবাল চিকিৎসা, অবৈধ ফুড সাপলিমেন্ট ধ্বংস

১৫ জুন ২০২৩ দুপুর ১২:৫৮:৫৭

অনুমোদনহীন কলিকাতা হারবাল চিকিৎসা, অবৈধ ফুড সাপলিমেন্ট ধ্বংস

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে অনুমোদনহীন কলিকাতা হারবাল নামের একটি চিকিৎসা প্রতিষ্ঠানের সাইনবোর্ড ও চায়না থেকে আমদানি করা অবৈধ ফুড সাপলিমেন্ট ধ্বংস করা হয়েছে।

Ad

১৩ জুন মঙ্গলবার বিকেলে ঔষধ প্রশাসন অধিদপ্তর গাইবান্ধার সহকারী পরিচালক শিকদার কামরুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন।

Ad
Ad

গোবিন্দগঞ্জ থানা পুলিশের সহায়তায় এই অভিযান পরিচালনা শেষে সহকারী পরিচালক শিকদার কামরুল ইসলাম জানান, কলিকাতা হারবাল প্রতিষ্ঠানটি গোবিন্দগঞ্জে পরিচালনা করার জন্য কোনো অনুমোদন নেই। তারপরেও শহরের মহিমাগঞ্জ রোডে অবৈধভাবে প্রতিষ্ঠান খুলে এবং সেখানে কোনো বৈধ কবিরাজ না থাকলেও  হারবাল চিকিৎসার নামে মানুষের সাথে প্রতারণা করে আসছে।

তিনি আরও জানান, অভিযানের সময় বিদেশ থেকে অবৈধ ভাবে আমদানি করা মানব দেহের জন্য ক্ষতিকারক ফুড সাপলিমেন্ট ও সাইন বোর্ড ধ্বংস করা হয়েছে। সেই সাথে যাতে এই নামে আর প্রতিষ্ঠান গড়ে তুলে ব্যবসা করতে না পারে তার জন্য শতর্ক করা হয়েছে। ভবিষতে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭




Follow Us