• ঢাকা
  • |
  • বুধবার ২০শে ফাল্গুন ১৪৩২ দুপুর ০২:৩৫:৩৯ (04-Mar-2026)
  • - ৩৩° সে:

সুন্দরবনে রাঙ্গা বাহিনীর প্রধান অস্ত্র ও গোলাবারুদসহ আটক

২৬ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৭:১৬:৩৭

সুন্দরবনে রাঙ্গা বাহিনীর প্রধান অস্ত্র ও গোলাবারুদসহ আটক

বাগেরহাট প্রতিনিধি: সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত রাঙ্গা বাহিনীর প্রধান নজরুল শেখকে ২টি একনলা বন্দুক এবং ৬ রাউন্ড তাজা কার্তুজসহ আটক করেছে কোস্ট গার্ড।

২৬ অক্টোবর রোববার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন। আটক নজরুল শেখ (৪৮) বাগেরহাট জেলার রামপালের বাসিন্দা।

Ad
Ad

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের কুখ্যাত ডাকাত রাঙ্গা বাহিনীর সদস্যরা সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন কালাবগি এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রোববার সকাল ৬টায় কোস্টগার্ড বেইস মোংলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

Ad

অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে। পরবর্তীতে আভিযানিক দল ধাওয়া করে সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত রাঙ্গা বাহিনীর প্রধানকে ২টি একনলা বন্দুক এবং ৬ রাউন্ড তাজা কার্তুজসহ আটক করে।

এর আগে গত ৩১ জুলাই রাঙ্গা বাহিনী সুন্দরবনের জঙ্গলবাড়ি এবং বনবিবি রিসোর্টে চাঁদা দাবি করে চিঠি দিয়ে আসে। এরপর থেকেই বাহিনীকে আটকের অভিযানে নামে কোস্ট গার্ড।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









পুলিশের উচ্চপর্যায়ে রদবদল
পুলিশের উচ্চপর্যায়ে রদবদল
৪ মার্চ ২০২৬ দুপুর ১২:৪৮:৪১



Follow Us