• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৮:০৯:২১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বাগাতিপাড়ায় বড়াল নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ

২৬ অক্টোবর ২০২৫ রাত ০৮:২১:০৫

বাগাতিপাড়ায় বড়াল নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়া উপজেলায় বড়াল নদীতে অবৈধভাবে দেওয়া বাঁধ উচ্ছেদ করেছে উপজেলা মৎস্য দপ্তর।

Ad

২৬ অক্টোবর রোববার সকালে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জামনগর ইউনিয়ন পরিষদ সংলগ্ন কুশাবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

Ad
Ad

অভিযানে নদীর স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করা একাধিক বাঁধ অপসারণ করা হয়। জব্দ করা বানা, বাঁশ ও খুঁটি স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে বিধিমোতাবেক পুড়িয়ে বিনষ্ট করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম. মাহমুদুল হাসান বলেন, প্রবাহমান জলাশয়ে আড়াআড়ি বাঁধ দেওয়া মৎস্য আইনে দণ্ডনীয় অপরাধ। এতে মাছের প্রাকৃতিক প্রজনন ও চলাচল বিঘ্নিত হয় এবং মৎস্যসম্পদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

তিনি আরও বলেন, মৎস্যসম্পদ সংরক্ষণ ও জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪


Follow Us