• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:৫০:০৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

শরীয়তপুরের তিনটি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

৪ নভেম্বর ২০২৫ বিকাল ০৪:২৭:৩৫

শরীয়তপুরের তিনটি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

ভেদরগঞ্জ (শরীশতপুর) প্রতিনিধি : শরীয়তপুর: আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা ঘোষণা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Ad

৩ নভেম্বর সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন তিনি।

Ad
Ad

এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে দলীয় প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়।

এতে শরীয়তপুর-১ (পালং ও জাজিরা) আসন আসন থেকে মনোনয়ন পেয়েছেন শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম, শরীয়তপুর-২ (নড়িয়া ও সখিপুর) আসন থেকে মনোনয়ন পেয়েছেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান কিরণ এবং শরীয়তপুর-৩ (ডামুড্যা, গোসাইরহাট ও ভেদরগঞ্জ) আসন থেকে মনোনয়ন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব (এপিএস) মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

তবে ঘোষনার পর পর শুরু হয়, শরীশতপুরের বিভিন্ন স্থানে, দলীয় নেতা কর্মীদের মিছিল ও মিষ্টি বিতরণ।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১





Follow Us