• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:২৭:২৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

গাইবান্ধার সাঘাটায় ১৪৪ ধারা জারি

৯ নভেম্বর ২০২৫ বিকাল ০৩:৫৪:০৭

গাইবান্ধার সাঘাটায় ১৪৪ ধারা জারি

নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিএনপির মনোনীত প্রার্থী ফারুক আলম ও দল থেকে বহিষ্কৃত নেতা নাহিদুজ্জামান নিশাদের মোটরসাইকেল শোডাউনে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

Ad

৯ নভেম্বর রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর মো.আল কামাহ্ তমাল স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রোববার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সাঘাটা উপজেলা ও আশপাশ এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা কার্যকর থাকবে। একই দিনে বিএনপি থেকে বহিষ্কৃত নেতা নাহিদুজ্জামান নিশাদের মোটরসাইকেল শোডাউনকে কেন্দ্র করে দুইটি গ্রুপের মধ্যে বিরোধ ও উত্তেজনা বিরাজ করছে। এতে করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা দেখা দেওয়ায় প্রশাসন জননিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নিয়েছে।

Ad
Ad

তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কর্তব্যরত কর্মকর্তাদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য নয় বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে দলের চুড়ান্ত প্রার্থী হিসেবে জেলা বিএনপির সহ-সভাপতি  ফারুক আলমের নাম ঘোষণা করা হয়।

এছাড়া,গত ২৪ অক্টোবর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমদে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগে গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি নাহিদুজ্জামান নিশাদকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭



Follow Us