• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:৩৪:২৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

আশুলিয়ায় যুবলীগের দুই নেতা গ্রেফতার

১৫ নভেম্বর ২০২৫ দুপুর ১২:২৬:৫৮

আশুলিয়ায় যুবলীগের দুই নেতা গ্রেফতার

সাভার প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় পৃথকস্থানে অভিযান চালিয়ে যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

Ad

১৪ নভেম্বর শুক্রবার রাত ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান।

Ad
Ad

এর আগে রাত ৮টার দিকে আশুলিয়ার ইউনিক এলাকা থেকে ও রাত ৯টার দিকে আশুলিয়ার শিমুলিয়ার কোনাপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, আশুলিয়া থানা যুবলীগের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও মধ্য গাজীরচট এলাকার মৃত ওসমান আলীর ছেলে মো. আলী আজগর ওরফে জামাল হোসেন এবং শিমুলিয়া ইউনিয়নের যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও  কোনাপাড়া এলাকার মৃত মোবারক আলীর ছেলে মো. জাকির হোসেন (৪০)।

পুলিশ জানায়, গোপন সাংবাদের ভিত্তিতে রাত ৮টার দিকে আশুলিয়ার ইউনিক এলাকায় অভিযান চালিয়ে আলী আজগর ওরফে জামাল হোসেন নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়। এরপরে রাত ৯টার দিকে আশুলিয়ার শিমুলিয়া কোনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে জাকির হোসেন নামের আরও এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, ‘গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।’
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭



Follow Us