• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৪:৫১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সৈয়দপুরে সরকারি কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ

২৫ নভেম্বর ২০২৫ বিকাল ০৫:৪৬:১৩

সৈয়দপুরে সরকারি কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সৈয়দপুরে সরকারি কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ করেছে। ২৫ নভেম্বর উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে ওই কর্মসূচী অনুষ্ঠিত হয়।

Ad

১১-২০ গ্রেড সরকারি চাকুরিজীবী ফোরামের সহযোগিতায় আয়োজিত বিক্ষোভ সমাবেশে সৈয়দপুর রেলওয়ে কারখানা, উপজেলা পরিষদ, পানি উন্নয়ন বোর্ড, বিদ্যুৎ উন্নয়নসহ বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত শতাধিক নারী-পুরুষ অংশ গ্রহণ করে।

Ad
Ad

রেলওয়ের ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দসহ সাধারণ সরকারি কর্মচারীরা সমাবেশে বক্তব্য রাখেন। পরে উপজেলা নির্বাহী অফিসার নুর -ই -আলম সিদ্দিকীর মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেয়া হয়।

এতে ১২ টি গ্রেডে ন্যুনতম ৩৫ হাজার টাকা বেতন নির্ধারণ করা, ৩০ নভেম্বরের মধ্যে রিপোর্ট পেশ এবং ১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশের দাবি জানানো হয়েছে।

এসব দাবি যথাসময়ে মানা না হলে সরকারি সকল প্রতিষ্ঠানে কর্মবিরতির মাধ্যমে অচল করে দেয়া হবে। এমনকি কঠোর আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন ঘটানো হবে বলেও হুশিয়ারি উচ্চারণ করেন বক্তরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us