• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:১২:২৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নবীনগরে ব্রি ধান-১০৩ প্রদর্শনী অনুষ্ঠিত

২৭ নভেম্বর ২০২৫ সকাল ১০:৫৩:৫৮

নবীনগরে ব্রি ধান-১০৩ প্রদর্শনী অনুষ্ঠিত

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ব্রি উদ্ভাবিত নতুন ধানের জাত ব্রি ধান-১০৩ এর প্রদর্শনী শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

Ad

২৬ নভেম্বর বুধবার উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের বাড়িখলা গ্রামে পার্টনার প্রকল্পের আওতায় এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।

Ad
Ad

চলতি আমন ২০২৫ মৌসুমে উপজেলায় বিভিন্ন ব্লকে এক একর করে মোট ৪০ একর জমিতে এ জাতের প্রদর্শনী স্থাপন করা হয়। সংশ্লিষ্ট সব জমিতেই ধানের ফলন আশাব্যঞ্জক হওয়ায় কর্তন কার্যক্রম বর্তমানে চলমান।

প্রদর্শনীতে কৃষকের প্রায় এক একর জমির ধান কর্তন শেষে দেখা যায়, ২০ বর্গমিটারে শুকনা (১৪% আর্দ্রতা) অবস্থায় ১২ কেজি ধান পাওয়া গেছে। এতে হেক্টরপ্রতি ফলন ৬.১ টন বা বিঘাপ্রতি ২০.৫ মণ ফলন হয়েছে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটন। সভাপতিত্ব করেন কুমিল্লা ব্রি আঞ্চলিক কার্যালয়ের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ড. শিলা প্রামানিক।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক ড. মোস্তফা এমরান হোসেন। তিনি বলেন, ‘আমন মৌসুমে এখন পর্যন্ত সেরা জাত ব্রি ধান–১০৩। উৎপাদন বেশি, চালের মানও উন্নত। ব্রাহ্মণবাড়িয়াজুড়ে এ জাতের আবাদ বাড়ছে।’

বিশেষ অতিথি ছিলেন নবীনগর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, কুমিল্লার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মামুনুর রশীদ, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার শাহআলম মজুমদার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার পরিমল চন্দ্র দত্ত, বিভিন্ন উপসহকারী কৃষি কর্মকর্তা, স্থানীয় ইউপি সদস্য এবং শতাধিক কৃষক।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us