• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:১১:১৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বাগাতিপাড়ায় সড়ক সংস্কার কাজ উদ্বোধন

২৭ নভেম্বর ২০২৫ সকাল ১১:০৯:৪৪

বাগাতিপাড়ায় সড়ক সংস্কার কাজ উদ্বোধন

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়া উপজেলার জিগরী গ্রামের দিয়াড়পাড়ায় কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) প্রকল্পের আওতায় সড়ক সংস্কার কাজের উদ্বোধন হয়েছে।

Ad

২৭ নভেম্বর বৃহস্পতিবার সকালে এ সংস্কার কাজের উদ্বোধন করেন ৩ নং বাগাতিপাড়া সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফাহিমা খাতুন।

Ad
Ad

দীর্ঘদিন সংস্কার না হওয়া জিল্লুর রহমানের বাড়ি থেকে হাফিজুলের বাড়ি পর্যন্ত রাস্তাটির বেহাল অবস্থায় দুর্ভোগ পোহাচ্ছিলো স্থানীয়রা। নতুন করে সংস্কার শুরু হওয়ায় এলাকাবাসীর মাঝে দেখা গেছে স্বস্তি।

স্থানীয়রা জানান, সড়ক সংস্কার কাজ সম্পন্ন হলে গ্রামের সামগ্রিক যোগাযোগব্যবস্থা আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে।

উদ্বোধনকালে প্যানেল চেয়ারম্যান ফাহিমা খাতুন বলেন, এলাকার মানুষের স্বাচ্ছন্দ্যময় চলাচল নিশ্চিত করতেই এই সংস্কার কাজের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উন্নয়নের যে প্রতিশ্রুতি দিয়েছি, তা বাস্তবায়নেই আমরা কাজ করছি।

এসময় আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো. আজগর আলী, বিএনপি নেতা সাইফুল ইসলাম, সৈকত আহম্মেদ স্বাধীন, হাফিজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭




Follow Us