• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:৩১:১০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সৈয়দপুরে গাঁজাসহ গ্রেফতার ১

২৭ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৯:৩৫

সৈয়দপুরে গাঁজাসহ গ্রেফতার ১

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে ২৬ কেজি ৫শ’ গ্রাম গাঁজাসহ জুয়েল মিয়া (৩৬) নামে একজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য কার্যালয়ের অভিযানিক টিম।

Ad

২৭ নভেম্বর বৃহস্পতিবার শহরের বাসটার্মিনাল নিয়ামতপুর সুমনা পাম্পের উত্তর পার্শ্বে সড়কের উপর থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বাটন মোবাইল সেট, ২৬ কেজি ৫শ’ গ্রাম গাঁজা, বাসের যাত্রী টিকেট একটি, দুইটি টোকেন জব্দ করা হয়।

Ad
Ad

গ্রেফতার জুয়েল মিয়া জামালপুর সদর উপজেলার দেউলিয়াবাড়ীর। মো. ইসমাইল হোসেনের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী খ-সার্কেলের একটি আভিযানিক টিম উপপরিদর্শক সাকিব সরকার এর নেতৃত্বে অভিযান চালায় পাকা রাস্তার উপর স্টার ট্রাভেলস নামীয় মাওনা টু পঞ্চগড় অভিমুখী যাত্রীবাহী বাসে। এ সময় তল্লাশী করে বাসের লকারে টোকেনযুক্ত একটি অ্যাশ কালারের ট্রাভেল ব্যাগের মধ্যে কাগজের কার্টুন দ্বারা মোড়ানো পলিথিনের ভিতর প্যাঁচানো অবস্থায় ৬টি প্যাকেটে গাঁজা ১৯.৮০০ কেজি। কাগজের কার্টুনের মধ্যে পলিথিনের ভিতর প্যাঁচানো অবস্থায় ৩টি প্যাকেটে গাঁজা ছয় কেজি সাতশো গ্রাম। মোট সাড়ে ২৬ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নীলফামারী খ-সার্কেলের উপপরিদর্শক সাকিব সরকার বাদী হয়ে সৈয়দপুর থানায় মামলা দায়ের করেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭



Follow Us