• ঢাকা
  • |
  • শনিবার ২৩শে ফাল্গুন ১৪৩২ সকাল ১১:১৭:২৮ (07-Mar-2026)
  • - ৩৩° সে:

ফরিদপুরে জালে ধরা পড়ল ৭ কেজির বিরল শাপলাপাতা মাছ

১ ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:২৭:৪৬

ফরিদপুরে জালে ধরা পড়ল ৭ কেজির বিরল শাপলাপাতা মাছ

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার হাজিগঞ্জ এলাকায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ৭ কেজি ওজনের একটি বিরল প্রজাতির শাপলা পাতা মাছ। স্থানীয়ভাবে এটি ‘পানপাতা’ বা ‘হাউস মাছ’ নামেও পরিচিত।

৩০ নভেম্বর রোববার জেলে সলেমানের জালে ধরা পড়ে মাছটি। পদ্মায় সচরাচর এমন বড় আকারের শাপলাপাতা মাছ দেখা যায় না।

Ad
Ad

বাজারের মাছ ব্যবসায়ী মো. সুমন প্রামাণিক জানান, মাছটির ওজন ছিল ৭ কেজি। বাজারে তোলার পর বেশ হাঁকডাক শুরু হয় এবং শেষ পর্যন্ত মাছটি ১ হাজার ৪০০ টাকায় বিক্রি হয়। তিনি বলেন, “পদ্মায় নানা জাতের মাছ পাওয়া গেলেও এই ওজনের শাপলা পাতা মাছ এই অঞ্চলে অত্যন্ত বিরল।”

Ad

এ বিষয়ে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব জানান, “পদ্মা নদীতে ধরা পড়া এই মাছটি মূলত সামুদ্রিক প্রজাতির, যা স্থানীয়দের কাছে হাউস মাছ নামে পরিচিত। এটি স্টিং ফিশ বা রে ফিশ গোত্রের। সচরাচর দেখা না গেলেও মাঝেমধ্যে নদী বা নদীসংলগ্ন জলাশয়ে এ ধরনের মাছ ধরা পড়ে এবং বাজারে এর বেশ চাহিদাও থাকে।”

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










টিভিতে দেখুন আজকের খেলা
টিভিতে দেখুন আজকের খেলা
৭ মার্চ ২০২৬ সকাল ০৯:৩৬:০২


Follow Us