• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:১৫:৪১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বাগাতিপাড়ায় কৃষকের ধানের পালায় দুর্বৃত্তদের আগুন

৪ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:২৭:২০

বাগাতিপাড়ায় কৃষকের ধানের পালায় দুর্বৃত্তদের আগুন

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়া উপজেলায় দুর্বৃত্তদের লাগানো আগুনে এক কৃষকের কাটা ধানের পুরো পালা পুড়ে গেছে। এতে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতির মুখে পড়েছেন ওই কৃষক।

Ad

৪ ডিসেম্বর বৃহস্পতিবার ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি দেখেন, ধানের পুরো স্তূপ ছাই হয়ে গেছে। এর আগে ৩ ডিসেম্বর বুধবার গভীর রাতে বাগাতিপাড়া পৌরসভার ঘোরলাজ–আরাজিমাড়িয়া বিলে ঘটনাটি ঘটেছে।

Ad
Ad

ক্ষতিগ্রস্ত কৃষক আনারুল খান (৪৫) স্থানীয় আরাজিমাড়িয়া মহল্লার বাসিন্দা ও তজু খানের ছেলে।

কৃষক আনারুল জানান, নিজের প্রায় এক বিঘা জমি থেকে ধান কেটে মাঠেই পালা করে রাখা হয়েছিল। রাতের অন্ধকারে অজ্ঞাত কেউ বা কারা পালায় আগুন ধরিয়ে দেয়।

তিনি বলেন, এই ধানের ওপরই আমাদের সংসার চলত। সবকিছু হারিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় সাবেক পৌর কাউন্সিলর আব্দুল কুদ্দুস জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করে দেখেছেন ধানের পালাটি সম্পূর্ণ পুড়ে গেছে। তার ধারণা, এটি পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে।

বাগাতিপাড়া মডেল থানার এসআই দুলাল ইসলাম বলেন, ঘটনা বিষয়ে এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে এমন নাশকতামূলক ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় কৃষকরা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us