• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:১৪:১৮ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৬২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

১৮ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:০৫:৩১

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৬২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। উদ্ধারকৃত শাড়ির আনুমানিক বাজারমূল্য ৬২ লক্ষ ৮৭ হাজার ১৫০ টাকা।

১৮ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা ব্যাটালিয়নের অধিনায়ক মীর আলী এজাজ বিষয়টি নিশ্চিত করেন।

মীর আলী এজাজ জানান, নিয়মিত চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গত ২৪ ঘণ্টায় কুমিল্লার চৌদ্দগ্রাম ও আদর্শ সদর উপজেলায় এই অভিযান চালানো হয়।

বিজিবি জানায়, ১০ বিজিবির আওতাধীন শিবের বাজার বিওপি এবং বিবিরবাজার বিওপি’র গোলাবাড়ী পোস্টের বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে। সীমান্তের ৮ কিলোমিটারের অভ্যন্তরে কবিরাজ বাজার এবং টিক্কারচর নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় এই ভারতীয় শাড়ির চালানগুলো আটক করা হয়।

সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত মালামাল প্রচলিত বিধি মোতাবেক কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০

Follow Us