• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে মাঘ ১৪৩২ ভোর ০৫:১৬:১৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

অদ্ভুত ছাগলের বাচ্চা!

২৭ জুন ২০২৩ দুপুর ১২:২৪:৫৪

অদ্ভুত ছাগলের বাচ্চা!

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল উপজেলার খোশালপুর গ্রামের কৃষক বাবুল রায়ের বাড়ীতে জন্ম হয়েছে অলৌকিক ছাগলের বাচ্চার।

Ad

স্বাভাবিক চোখের স্থলে কপালে দুইচোখ নিয়ে জন্মেছে বাচ্চাটি। জন্মের পর স্বাভাবিকভাবে বেচে আছে, শারীরিক কোন জটিলতা দেখা যায়নি। বিশ্বয়কর ছাগলের বাচ্চাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Ad
Ad

কাহারোলের খোশালপুর গ্রামের বাসিন্দা বাবুল রায় কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করেন।  পরিবারের আর্থিক সচ্ছলতা বাড়ানোর জন্য ছাগল কিনে লালন পালন শুরু করেন। সেই ছাগলের স্বাভাবিক বাচ্চা না হয়ে অদ্ভুদ্ধ বাচ্চা হওয়ায় হতাশ পরিবারের সদস্যরা। তার স্ত্রী মাদি ছাগলের দুধ দোহন করে চামচ দিয়ে বাচ্চাটিকে দুধ পান করান। বাবুল রায়ের পরিবারের সদস্যরা জানালেন বাচ্চাটি জন্মের পর অনেকে দেখার জন্য বাড়ীতে আসছেন। কেউবা অলৌকিক বলছেন, আবার কেউ মোবাইলে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছেন।

ছাগলে বাচ্চা দেখতে আসা মানুষজন বলছেন, কপালে চোখ নিয়ে জন্মানো ছাগলের বাচ্চা এর আগে কখনো দেখিনি। কয়েক দিন আগে শুনেছিলাম এখানে অদ্ভুত বাচ্চা হয়েছে তা দেখার জন্য এসেছি।

পরিবারের আশা প্রাণী সম্পদ বিভাগ থেকে চিকিৎসা দিলে হয়ত ছাগলের বাচ্চাটি  অন্যান্ন বাচ্চার মত বেড়ে উঠবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us