• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে মাঘ ১৪৩২ ভোর ০৫:১৮:৩৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

খাগড়াছড়িতে সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও শীতবস্ত্র বিতরণ

২৩ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫৬:২৫

খাগড়াছড়িতে সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও শীতবস্ত্র বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে খাগড়াছড়ির দুর্গম লোগাং এলাকায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, শীতবস্ত্র বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

Ad

২৩ ডিসেম্বর মঙ্গলবার সেনাবাহিনীর ২০৩ ব্রিগেডের খাগড়াছড়ি জোনের তত্ত্বাবধানে পানছড়ি উপজেলার দুর্গম লোগাং ইউনিয়নের পুজগাং এলাকায় এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়।

Ad
Ad

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর পানছড়ি সাব-জোন কমান্ডার মেজর মো. জায়েদ-উর-রহমান অরুণ।

এ সময় স্থানীয় শতাধিক দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়, যা আসন্ন শীত মৌসুম মোকাবিলায় গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে বিবেচিত হচ্ছে।

এছাড়া খাগড়াছড়ি জোনের উদ্যোগে লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে একটি বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। মেডিক্যাল ক্যাম্পে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর বিভিন্ন সম্প্রদায়ের মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।

মানবিক সহায়তার অংশ হিসেবে ডাকসুর সদস্য হেমা চাকমার পিতা অনিল চন্দ্র চাকমার উন্নত চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা এবং পানছড়ি উপজেলার ২ নম্বর চেঙ্গী ইউনিয়নের বুদ্ধময় পাড়ার অনুপম চাকমাকে ২০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।

সেনাবাহিনী সূত্র জানায়, পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের জনসেবামূলক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us