• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৬:৪৭:২৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কেরানীগঞ্জে সেই মাদ্রাসা ভবনে আবারও বিস্ফোরণ, আহত ১

৩১ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:১১:০৩

কেরানীগঞ্জে সেই মাদ্রাসা ভবনে আবারও বিস্ফোরণ, আহত ১

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় উম্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসার পাশে আবারও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে রাজু (৩০) নামে এক শ্রমিকের বাম পা মারাত্মক জখম হয়েছে। বিস্ফোরণের পর এলাকাবাসী তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

Ad

৩১ ডিসেম্বর বুধবার দুপুরে আগের বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বাড়িটি মালিক পক্ষ পরিষ্কার করার সময় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সিআইডির ক্রাইম সিন ও বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করেছে।

Ad
Ad

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগের বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিষ্কার করার সময় সেখানে থাকা একটি অবিস্ফোরিত বোমা হঠাৎ বিস্ফোরিত হয়। পরবর্তীতে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।

এর আগে গত ২৬ ডিসেম্বর বেলা ১১টার দিকে উম্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসার একতলা ভবনের ভেতরে বিকট শব্দে বিস্ফোরণ হয়। ওই ঘটনায় ভবনের দুটি কক্ষ ভেঙে পড়ে এবং ছাদ ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি পাশের একটি ভবন, একটি গ্যারেজ ও ঘরের আসবাবপত্রেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

সে সময় মাদ্রাসার পরিচালক আল আমিন, তার স্ত্রী আছিয়া বেগম, তাদের দুই ছেলে এবং পাশের একটি সিএনজি গ্যারেজের শ্রমিক জাকির হোসেন (৪৫) আহত হন। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করলেও মাদ্রাসার পরিচালক আল আমিন এখনো পলাতক রয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us