• ঢাকা
  • |
  • বুধবার ২০শে ফাল্গুন ১৪৩২ রাত ১১:২৮:৪৯ (04-Mar-2026)
  • - ৩৩° সে:

আনসার ও ভিডিপি একাডেমিতে মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

১২ জানুয়ারী ২০২৬ দুপুর ০২:৪২:৩৬

আনসার ও ভিডিপি একাডেমিতে মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে অবস্থিত আনসার ও ভিডিপি একাডেমিতে সোমবার (১২ জানুয়ারি) বর্ণাঢ্য মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

এ কুচকাওয়াজে অংশগ্রহণ করেন ৪১তম বিসিএস (আনসার) ক্যাডার কর্মকর্তাগণের ২১তম মৌলিক প্রশিক্ষণ, নব-নিয়োগপ্রাপ্ত থানা ও উপজেলা প্রশিক্ষক-প্রশিক্ষিকাদের মৌলিক প্রশিক্ষণ এবং ২৬ ও ২৭তম ব্যাচ (পুরুষ) রিক্রুট সিপাহিদের মৌলিক প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা।

Ad
Ad

সকাল ৯টা থেকে শুরু হওয়া এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), মাননীয় উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তিনি কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং প্রশিক্ষণার্থীদের অভিবাদন গ্রহণ করেন।

Ad

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের শৃঙ্খলা, দক্ষতা ও পেশাগত সক্ষমতার চমৎকার বহিঃপ্রকাশ ঘটে। সংশ্লিষ্টরা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা দায়িত্ব পালনে আরও দক্ষ ও আত্মবিশ্বাসী হয়ে উঠবেন।

সমাপনী কুচকাওয়াজ উপলক্ষে আনসার ও ভিডিপি একাডেমি প্রাঙ্গণে ছিল সুপরিকল্পিত ও ব্যাপক প্রস্তুতি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ইউরোপকে কড়া বার্তা দিল ইরান
ইউরোপকে কড়া বার্তা দিল ইরান
৪ মার্চ ২০২৬ রাত ০৯:১৩:০৭

১৬ মার্চ অফিস করেই ঈদ ছুটি!
১৬ মার্চ অফিস করেই ঈদ ছুটি!
৪ মার্চ ২০২৬ রাত ০৯:০৬:০৩










Follow Us