• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে ফাল্গুন ১৪৩২ বিকাল ০৩:৫৮:৫৪ (03-Mar-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেফতার ৬

১২ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:৩৫:২২

টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেফতার ৬

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: টাঙ্গাইল জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন এলাকা থেকে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

১১ জানুয়ারি রোববার সকাল থেকে ১২ জানুয়ারি সোমবার ভোর পর্যন্ত জেলার পাঁচটি থানার আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

Ad
Ad

সোমবার সকালে টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকারের দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়।

Ad

গ্রেফতাররা হলেন- শাহ আলম, মো. সিফাত খান, মো. জাহাঙ্গীর হোসেন, মো. জাকের হোসেন, আরিফ এবং মো. রাব্বি মিয়া।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, টাঙ্গাইল সদর, সখীপুর, ঘাটাইল, বাসাইল, মধুপুর ও গোপালপুর থানার বিভিন্ন মামলার এজাহারনামীয় ও সন্দেহভাজন আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

জেলা পুলিশ জানায়, গ্রেফতার সকল আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

এ বিষয়ে পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার বলেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ দমন এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us